০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • 146

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে ১ হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪২১ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন হয়। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৪ কোটি ১৭ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৭ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। এদিন সিএসইতে ৪২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশিত : ০৩:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২