০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানের পাশাপাশি সর্বোচ্চ লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • 221

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬’শ কোটির ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৪  কোটি ১৬ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। এদিন সিএসইতে  ৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানের পাশাপাশি সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত : ০৩:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২