০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৪৭ শতাংশ লেনদেন বেড়ে ১৩শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ১৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ৭ ডিসেম্বর ডিএসইতে এক হাজার ৩৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪১৯ কোটি ৯৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, দর কমেছে ১৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট। এদিন সিএসইতে  ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২