০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বছরের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে ব্যাপক উত্থান

ইংরেজি নতুন বছর ২০২২ সালের প্রথম কর্মদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনেদেনের পরিমাণ কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৬৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৪০৬ পয়েন্ট। এদিন সিএসইতে ২৭  কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বছরের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে ব্যাপক উত্থান

প্রকাশিত : ০৩:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২