১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি সিদ্দিকী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • 90

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

আজ শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ শেষে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন নতুন প্রধান বিচারপতি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

করোনার কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়। বঙ্গভবনের দরবার হলে এবার সর্বোচ্চ ৬০ জনের আসন ব্যবস্থা করা হয়।

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি সিদ্দিকী

প্রকাশিত : ০৫:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১