০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভয়াবহ পতনে শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া যে সমস্ত কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে ছয়গুণ বেশি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৮৮ পয়েন্টে। দিনশেষে লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, দর কমেছে ৩০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ পতনে শেয়ারবাজার

প্রকাশিত : ০৩:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১