০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিএসইসি’র ‘ইতিবাচক বার্তায়’ উত্থানে ফিরেছে পুঁজিবাজার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • 1304

বড় পতন কাটিয়ে মঙ্গলবার কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। তবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমেছে তলানিতে। এদিন ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫৫ কোটি ১৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৮৮ পয়েন্ট। এদিন সিএসইতে ৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএসইসি’র ‘ইতিবাচক বার্তায়’ উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রকাশিত : ০৩:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১