১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইভ্যালির অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিন মিথিলা ও শবনম ফারিয়ার

ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই অভিনেত্রীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

গেলো রোববার মামলাটিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ দুই অভিনেত্রী। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়।

গেলো ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। এসব তারকা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার  সাজ্জাদুর রহমান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিথিলা ইভ্যালির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ইভ্যালির অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিন মিথিলা ও শবনম ফারিয়ার

প্রকাশিত : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১