০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বৈঠকের ‘ইতিবাচক বার্তা’য় সূচক ফের ৭ হাজারের ঘরে

পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসিকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের আগে কয়েক দিন পুঁজিবাজারের লেনদেন গতি হারালেও বৈঠকের দিন দিয়েছে লাফ। শেয়ারদর ও সূচক বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও বেড়েছে অনেকটাই।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৪৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে সাত হাজার ৪৮.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.২৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৫.৬৭ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮০.০৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৬০.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪৩ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭৪টির বা ৭৩.০৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির বা ১৮.৪০ শতাংশের এবং ৩২টি বা ৮.৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরসার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৪.০৭ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০৬.৮১ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বৈঠকের ‘ইতিবাচক বার্তা’য় সূচক ফের ৭ হাজারের ঘরে

প্রকাশিত : ০৪:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১