০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজনৈতিক সমঝোতাই খালেদার জিয়ার মুক্তির পথ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • 136

খালেদা জিয়া। ফাইল ছবি

বেশকিছু দিন থেকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। দলের নেতাকর্মীরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।

প্রকাশ্য বা অপ্রকাশ্য রাজনৈতিক সমঝোতা ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সম্ভব না। আর এক্ষেত্রে আইনীভাবে কোনো বাধা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সবকিছু। এক্ষেত্রে রাজনীতি না করে খালেদা জিয়ার প্রকৃত অবস্থা জানাতে দায়িত্বরত চিকিৎসকদের মতামত নেয়া জরুরি বলেও তারা মনে করেন।

তবে বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি অবস্থান থেকে এখনও কঠোর অবস্থানে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের চেয়ে রাজনীতিই এখানে মুখ্য। সব কিছুই মূলত নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ দিয়েছেন এমন মত।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়ার প্রকৃত অবস্থা কী তা জানা জরুরি। বিতর্ক এড়াতে দায়িত্বরত চিকিৎসকদের মতামত নেয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ। অসুস্থতা বিবেচনায় আবেদন ঝুলিয়ে না রেখে দ্রুত সিদ্ধান্ত জানানো উচিত বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মত, এক্ষেত্রে রাজনীতির স্বার্থেই সমঝোতা হওয়া উচিত।

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক সমঝোতাই খালেদার জিয়ার মুক্তির পথ

প্রকাশিত : ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১