০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাস-অটোরিকশা সংঘর্ষে সড়কে প্রাণ গেলো ৬ জনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • 99

হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশার চালক টুকু আমিন (৬৫), যাত্রী আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) , সোহাগ মিয়া (২২), ও সুজন মালি (৪০)। তাদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আহতরা হলেন—সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২)। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ পরিবহনের একটি বাসটি রংপুরের দিকে যাচ্ছিল। সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনাকবলিত কোচসহ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হৃযেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে দুই জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দেশ সমাচার/ফরা

জনপ্রিয় সংবাদ

বাস-অটোরিকশা সংঘর্ষে সড়কে প্রাণ গেলো ৬ জনের

প্রকাশিত : ১০:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১