০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান নিয়ে বৈঠক আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

আফগানিস্তান নিয়ে বৈঠক হচ্ছে অথচ আফগান কোনো কর্মকর্তাকেই আমন্ত্রণ জানানো হয়নি!আফগানিস্তানের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বুধবার এ বৈঠক শুরু হয়েছে।

তথ্য সূত্র আলজাজিরার।

সম্মেলনে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশও অংশ নেয়নি। এমনকি যাদের জন্য এ সম্মেলন সেই আফগানিস্তানের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তালেবানের ক্ষমতাগ্রহণ, বর্তমান অবস্থা এবং দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এতে অংশ নিচ্ছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা।

কাবুল এ সম্মেলনকে ‘আফগানিস্তানে সহায়তা প্রদান সহজতর করার জন্য’ একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছে। আফগান পরিস্থিতি নিয়ে এটি তৃতীয় কোনো আঞ্চলিক বৈঠক। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে ইরানে বৈঠক হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তান নিয়ে বৈঠক আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

প্রকাশিত : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১