০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাবার সামনেই শিশু জিহাদের প্রাণ গেল

শিশুপুত্র জিহাদকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে লালবাগের বাসা থেকে রওনা হয়েছিলেন বাবা নাজির হোসেন। কিন্তু স্কুলে আর পৌঁছাতে পারেননি। পথেই দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু জিহাদ। তাকে আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সকাল ৯টার দিকে রাজধানীর লালবাগে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের বাবা নাজির হোসেন জানান, আমার ছেলে ওয়েস্টিন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। আমি সকালের দিকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। লালবাগ কোয়ার্টারের সামনে যাওয়া মাত্রই হঠাৎ দেয়াল ভেঙে পড়ে। এতে আমার ছেলে দেয়ালে নিচে চাপা পড়লে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তিনি লালবাগের শহীদ নগর ১ নং গলি মাস্টারবাড়ি এলাকার নাজির হোসেন এর সন্তান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাবার সামনেই শিশু জিহাদের প্রাণ গেল

প্রকাশিত : ১২:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১