০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাথরুম থেকে এনএসআই সদস্যের মরদেহ উদ্ধার

এনএসআই সদস্যের মরদেহ উদ্ধার

বাথরুম থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার গলায় গামছা পেঁচানো ছিল। রোববার (০৭ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের বাঁধনপাড়া এলাকার বাসা থেকে ইয়াকুব আলী (২৬) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামে। পরিবারের অন্যদের নিয়ে তিনি সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

২০২০ সালের জুলাই মাসে তিনি জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থায় (এনএসআই) মাঠকর্মী হিসেবে যোগ দেন। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে সুনামগঞ্জে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শহেরর বাসাতেই ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন। গত ২২ আগস্ট তিনি বিয়ে করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ আরও জানায়, বাথরুমে ঢুকে অনেক সময় পরও বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন তার গলায় গামছা পেঁচানো মরদেহ ঝুলছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

জনপ্রিয় সংবাদ

বাথরুম থেকে এনএসআই সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১