০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  উঠেছেন রাজধানীর গুলশানে নিজ বাসা ফিরোজায়।

রোববার বিকালে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। এ সময় তার সাথে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। জানা গেছে, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ বোধ করায় তাকে এখন থেকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হবে।

এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওই দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। এর পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৬:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১