আলীকদমে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় আলীকদম পুটেরঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. দিদার ও তার স্ত্রী রিজিয়া বেগম।
সূত্র জানায়, বিক্রির জন্য ইয়াবা মজুদ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটেরঝিরি দিদারের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তল্লাশি করে ৯ হাজার ৬৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল, ১৬৯৫ টাকাসহ দিদার-রিজিয়া দম্পতিকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আরো পড়ুুন : ইউরিন ইনফেকশন কেন হয় ? করনীয় কি
ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান বলেন, থানায় ইয়াবাসহ গ্রেফতার দম্পতিকে হস্তান্তর করার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অনলাইন ডেস্ক 






















