০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসবেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

দুই দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতির ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে। ৬ ডিসেম্বর ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে- দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ঘিরে প্রস্তুতি চলছে। এ সপ্তাহে এ নিয়ে দুই দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।

সূত্র মতে, ইতোমধ্যেই ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন : ঝগড়ার পরে মন ভালো রাখার উপায়

কূটনৈতিক সূত্র জানায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।

৬ ডিসেম্বর দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

প্রকাশিত : ০৬:২০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১