০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানের সাথে বেড়েছে লেনদেনও

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • 122

শেয়ারবাজারে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার  ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২২৭ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৭ পয়েন্ট বেড়ে  ২০ হাজার  পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানের সাথে বেড়েছে লেনদেনও

প্রকাশিত : ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১