০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাইফ পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৬ শতাংশ বোনাস।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ৭৫ পয়সা। আগের বছর ১ টাকা ৮ পয়সা ইপিএস হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১১ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

সাইফ পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১