০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এদিকে পল্টনের সংঘর্ষের কারনে ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টনসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মিছিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপরই মিছিল নিয়ে বের হতে গেলে পুলিশ বাধা দেয়। বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে। তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ করে। একপর্যায়ে টিয়ারশেল ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার গণমাধ্যমকে বলেন, তাদের এখানে কোনো মিছিল করার অনুমতি ছিল না। কিন্তু তারপরও তারা পুলিশের বাধা অমান্য করে মিছিল করতে গিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত : ০১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১