০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে ২০ ফুট লম্বা অজগর

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে আসা প্রায় ২০ ফুট লম্বা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘররে পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে। শুক্রবার সকালে বনবিভাগের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলা নদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারা স্থানীয় বন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি।

বন বিভাগ ও এলাকাবাসীর ধারণা ভোলা নদী মরে সুন্দরবন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যেরে সন্ধানে অজগরগুলো প্রায়ই গ্রামে চলে আসছে। এ নিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে তারা জানান।

খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসেন, আলম হোসেন, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেনি।

ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে আসা অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে আসলেও তা মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।

আরো পড়ুন : ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

ভিজিট করুন : https://www.facebook.com/Desh.Shamachar

জনপ্রিয় সংবাদ

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে ২০ ফুট লম্বা অজগর

প্রকাশিত : ০৭:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১