০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জাতীয় পরিচয়পত্র ছাড়া দুটি সিম কার্ড কেনা যাবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • 94

জাতীয় পরিচয়পত্র ছাড়া একজন মোবাইল ফোন ব্যবহারকারী তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র । এই সিম কার্ডগুলো কেনার পরবর্তী ছয় মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধন করতে হবে। যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া এনআইডির কপি দিয়ে অপারেটরের কাছ থেকে নিবন্ধন করা না হলে সেই সিম কার্ডগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

সিম কার্ড ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের বিষয়ে সম্প্রতি এক বৈঠকে বিটিআরসি এই সিদ্ধান্ত জানায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিটিআরসির আগের সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন।

একইসঙ্গে যাদের এনআইডি বা স্মার্ট এনআইডি নেই, তাদেরকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে সিম কার্ড কেনার অনুমোদন দিয়েছে বিটিআরসি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র ছাড়া দুটি সিম কার্ড কেনা যাবে

প্রকাশিত : ০৩:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১