০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কর্মস্থলে নারীদের ফিরে আসার আহ্বান তালেবানের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • 56

তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার কাতারের দোহায় বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সবাই কোনো শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

এসময় তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান। বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করেছে, তাদের আটক করা হয়েছে বলে জানান তালেবান নেতারা। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন বলে কাউকে হেনস্তা করা যাবে না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে আলজাজিরা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগান গোয়েন্দা বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা সোমবার আমেরিকার বিমানে চড়ে কাবুল ত্যাগ করেছেন।

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে নারীদের ফিরে আসার আহ্বান তালেবানের

প্রকাশিত : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১