আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানে চলে গিয়েছেন এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে তালেবান যোদ্ধারা কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছে ।
এদিকে তাজিকিস্তান পোঁছে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক আবেগঘন পোস্ট করে কাঁদিয়েছেন আফগানবাসীকে । আফগান জাতিকে উদ্দেশ্য করে তিনি লিখেন ,” আমি প্রিয় দেশকে ছেড়ে চলে এসেছি ভয়াবহ মানব বিপর্যয় এড়াতে । আমি আপাতত আপনাদের ঘর থেকে বের হতে বারণ করছি । আমি যদি যুদ্ধ করতাম , তাহলে অগণিতো দেশবাসী শহীদ হতো , কাবুল ধ্বংসের মুখোমুখি হতো ।”
তিনি বলেন ,”তালেবানদের জন্য প্রয়োজন আফগানিস্তানের সকল জনগণ, জাতি, বিভিন্ন সেক্টর, বোন ও নারী জাতির বৈধতা ও মানুষের হৃদয় জয় করা ।এ জন্য একটি পরিষ্কার পরিকল্পনা করুন এবং জনসাধারণের সাথে শেয়ার করুন । (আমা আশা করি)তারা আফগানিস্তানের নাম ও সম্মান রক্ষা করবে অথবা তারা অন্যান্য স্থান ও নেটওয়ার্ক সুরক্ষা দিবে । আমি সবসময় আমার জাতির সেবা করে যাবো বুদ্ধিদীপ্ত এবং উন্নত করার পরিকল্পনা নিয়ে । আফগানিস্তান জিন্দাবাদ ।”
ঘানির আবেগঘন এ পোস্টে একজন কমেন্ট করে বলেন , জনাব রাষ্ট্রপ্রতি ,আপনার অনুপস্থিতি আমাদের হৃদয় ও কোমর ভেঙ্গে দিয়েছে , তবে আপনি জীবিত ও ভালো আছেন ; এটি আমাদের অনেক সান্ত্বনা দেয় ।”
অনলাইন ডেস্ক 
























