০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জেনিন শহরে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়েছে : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাত্তাইয়া জেনিন শহরের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের দুই নিরাপত্তা কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শাত্তাইয়া একথা বললেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দিনের প্রথমভাগে জানিয়েছে যে, আযম ইয়াসির এলিউয়ি এবং তাইসির আইয়াসা নামে ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার দুই সদস্য ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জামিল মাহমুদ আল-আমুরি নামে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডের এক সদস্য নিহত হন।

এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্ধানমন্ত্রী শাত্তাইয়া বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

আরও পড়ুনঃ- মুম্বাইয়ে ভবন ধসে পড়ে নিহত ১১, আহত ৮

জনপ্রিয় সংবাদ

জেনিন শহরে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়েছে : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১