০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেত

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কট্টরপন্থি ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। বুধবার দীর্ঘ বৈঠকের পর ইসরায়েলের বিরোধী ৮ দল জোট গঠনের ঘোষণা দেয় ।

ইয়াস আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ জানান, ক্ষমতা ভাগাভাগির বিষয়ে সমঝোতা হয়েছে। সে অনুযায়ী প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন কট্টর ইহুদি জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট। পরে ২০২৩ সালে ক্ষমতা হস্তান্তর করবেন ইয়ার লাপিদের কাছে।

অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে জোটে যোগ দিয়েছে ইউনাইটেড আরব লিস্ট। ইসরায়েলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে দলটি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জোট গঠনের বিষয়ে প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে দেয়া হয়েছে চিঠি। এখন জোট সরকার গঠনের জন্য ভোটাভুটি হবে ১২০ সদস্যের পার্লামেন্টে। ইসরায়েলে সরকার গঠনের জন্য প্রয়োজন নেসেটের ৬১টি আসন। ২ বছরের মধ্যে চারবার জাতীয় নির্বাচনের পরও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠন করতে পারেনি কেউ। এবার জোট সরকার দায়িত্ব নিলে অবসান হবে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের।

আরও পড়ুনঃ- মিয়ানমারে কয়েক ঘণ্টায় লড়াইয়ে ৮০ সেনা নি’হত

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেত

প্রকাশিত : ১০:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১