০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনী তৈরি করতে চান তুরস্কের প্রেসিডেন্ট

ফিলিস্তিন রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার ইসরাইলের অব্যাহত বিমান হামলার মুখে অবরুদ্ধ গাজা উপত্যকায় এই দুই নেতা টেলিফোনে কথা বলেন। তুরস্কের এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহর।

ফোনালাপে এরদোগান পুতিনকে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলকে ‘একটি শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দিতে হবে’।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়টি বিবেচনা করা উচিত বলেও রুশ প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন এরদোগান।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলকে একটি শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এরদোগান।

গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৬৫ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ- আমেরিকা বিশ্বে মুসলমানদের বেশি হত্যা করছে : চীন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনী তৈরি করতে চান তুরস্কের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১২:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১