০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় মমতার দল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 111

করোনার মধ্যেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ৮ম ধাপের ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের ভোট।আগামী রোববার ভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। মোট ৫টি রাজ্যে ভোট সম্পন্ন হয়। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। এতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।

সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পি মার্কসের বুথফেরত জরিপের ফলে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোটে পেতে পারে ১০ থেকে ২০ আসন।

এদিকে তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও। টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আসন এবং বামজোট পেতে পারে ১৯টি আসন।

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় মমতার দল

প্রকাশিত : ১০:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১