০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের শুরুতেই ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) পাঁচটি জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে। কলকাতার ৪টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, পশ্চিম বর্ধমানের ৯টি, মালদহের ৬টি ও মুর্শিদাবাদের ৯টি আসনে ভোট চলছে।

এদিকে নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গে সপ্তমদফার ভোট চলছে। মানুষের কাছে ভোটাধিকার প্রয়োগ এবং কোভিড-১৯ বিধি মেনে ভোটগ্রহণে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের অতি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় থাকবে ৬৫৩ কোম্পানি।

আরও পড়ুন- দিল্লির বাতাসে ভাসছে আর্তনাদ

বিগত ছয় দফাতেও ভোটের শুরুতে ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। কখনও বিপুল হারে ভোট, আবার কখনও মহিলাদের বেশি করে ভোট দানে উৎসাহিত করেছেন মোদী। এছাড়াও নতুন ভোটারদেরও ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। আজকেও তার ব্যতিক্রম হয়নি।

সূত্র; আনন্দবাজার

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ০১:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১