০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউক্রেন সীমান্তে রাশিয়ার দেড় লাখ সেনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • 94

রাশিয়া ও ইউক্রেন সীমান্তে উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরেই। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল অভিযোগ করে বলেছেন বলেছেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ইউক্রেন থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপে দেড় লাখের বেশি সেনা জড়ো করেছে।

সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

বোরেল বলেন, এ যাবৎকালে ইউক্রেন সীমান্তে সবচেয়ে বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। যার সংখ্যা দেড় লাখের বেশি হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইউক্রেন সীমান্তে রুশ সেনাবাহিনীর সাঁজোয়া যান, ট্যাংক, কামান জড়ো করার খবর সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নতুন করে সংঘাতের ঝুঁকির প্রমাণ এটি।

বিশেষ একটি সূত্রের বরাতে তিনি এই তথ্য দিলেও তার নাম বলেননি। ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনীতিক বহিষ্কারের কোনো পরিকল্পনা নেই বলেও জানালেন বোরেল।

আরো পড়ুন- সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি ইসরায়েল-গ্রিসের মধ্যে

রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন ইউক্রেনের সেনারা। সীমান্তে বাংকারও নির্মাণ করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার দেড় লাখ সেনা

প্রকাশিত : ১১:২৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১