১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১

মিশরে একটি ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত ও আরও ৯৮ জন আহত হয়েছেন।

রোববার রাজধানী কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স আহতদের কালিউবিয়া প্রদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক বিবৃতিতে দেশটির জাতীয় রেলওয়ে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে নীল নদের বদ্বীপ অঞ্চলের শহর মানসৌরা যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সম্প্রতি মিশরে আরও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। মার্চে কায়রো থেকে প্রায় ৪৪০ কিলোমিটার দক্ষিণে তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

চলতি মাসে কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে মিনা আল কাম শহরের কাছে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ১৫ জন আহত হন।

আরো পড়ুন- মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২১

জনপ্রিয় সংবাদ

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১