১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ শিক্ষার্থীর সকলেই মুক্ত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ শিক্ষার্থীর সকলকে মুক্তি দেয়া হয়েছে। তারা এখন সরকারের আশ্রয়ে রয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় গভর্নর এ কথা জানান।

জামফারা রাজ্যের গভর্ণর ড. বেলো মাতাওয়ালে এএফপি’র একজন সাংবাদিককে বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সকল ছাত্রী এখন মুক্ত। তারা সকলে সরকারি ভবনে এসে পৌঁছেছে। সকলেই ভালো আছে।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল, গেলো শুক্রবার প্রত্যন্ত জাঙ্গিবি গ্রামের একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শত শত বন্দুকধারী এসে ৩১৭ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে গভর্ণর জানান, অপহৃত ছাত্রীর সংখ্যা ২৭৯ জন।

সরকারি কর্মকর্তারা অপহরণকারীদের সাথে আলোচনা করে এসব ছাত্রীর মুক্তির ব্যবস্থা করে।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ায় গণহারে শিক্ষার্থীর অপহরণের ঘটনা ঘটে। এর ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে।

আরো পড়ুন:- হাইতিতে জেল ভেঙ্গে পালিয়েছে ৪০০ বন্দি, নিহত ২৫

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ শিক্ষার্থীর সকলেই মুক্ত

প্রকাশিত : ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১