১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • 92

কাতারের ওপর তিন বছরেরও অধিক সময় পর নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। সোমবার (৪ জানুয়ারি) কুয়েতের মধ্যস্ততায় স্থানীয় সময় সন্ধ্যা থেকে তুলে নেওয়া হয় এ নিষেধাজ্ঞা। খবর আল জাজিরার।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ কাতার ও সৌদি আরবের মধ্যে তিন বছরের দ্বন্দ্ব অবসান হলো। কাতারের জন্য সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আকাশ, সীমান্ত ও নৌপথ পুনরায় খুলে দিয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল সাবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ওপর ভিত্তি করে, কাতারের জন্য সীমান্ত, আকাশ ও নৌপথ খুলে দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর। সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত এই নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার এবং এটা তুলে নেওয়ার পক্ষে দাবি ছিল তাদের।

আর এই দাবির সমর্থন দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন ট্রাম্প। এ জন্য তার উপদেষ্টা জামাই জারেড কুশনারকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠান। কুশনার কাতার ও সৌদি আরবের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেন।

আরও পড়ুন- পারস্য উপসাগরে কোরিয়ার জাহাজ আটক করল ইরান

প্রথমদিকে কুশনার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে এবং পরে দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় বসেন।

মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ সৌদি-কাতারের সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও স্বস্তিদায়ক। এই সমস্যার সমাধান হওয়ায় কাতারের বাংলাদেশি ব্যবসায়ীরা আরও বেশি লাভবান হতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি

প্রকাশিত : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১