১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • 111

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। আজ রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, জটিল অবস্থায় আছেন তিনি। অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক, ডাক্তাররা চেষ্টা করছেন। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।
গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেওয়া হয়। তবে সর্বশেষ করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সুপ্রিমকোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবে আলম সুপ্রিমকোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবে আলম।

আরো পড়ুন- অ্যাটর্নি জেনারেল মাহবুব আইসিইউতে

জনপ্রিয় সংবাদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

প্রকাশিত : ১০:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০