১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আল্লামা আহমদ শফী আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • 105

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

হেফাজতে ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার‌ আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (যা হাটহাজা‌রী মাদ্রাসা না‌মে প‌রি‌চিত) মহাপ‌রিচাল‌কের পদ থে‌কে পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। এরপর অসুস্থ আহমদ শফীকে মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন- হাটহাজারী মাদ্রাসা বন্ধ

উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

জনপ্রিয় সংবাদ

আল্লামা আহমদ শফী আর নেই

প্রকাশিত : ০৭:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০