দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০২ নভেম্বর) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৮ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১৪ লাখ ২১ হাজার ৯৬৪ টি শেয়ার ৫৩ বার হাত বদলের মাধ্যমে ৮ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ এনভয় টেক্সটাইলের ৬৬ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 













