০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা

গত সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৯০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৬৪ কোটি ৭৬ লাখ টাকার বা ৯০ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৫১পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯ টির বা ২৮.৩৮ শতাংশের, কমেছে ২৫০ টির বা ৬৫.১০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির বা ৬.৫১ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৩ কোটি ৬২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৭৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪ টির দর বেড়েছে, ১৪৫ টির দর কমেছে এবং ১৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা

প্রকাশিত : ০৩:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬