১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 47

পাকিস্তানের বেলুচিস্তানের কালাতের কাছে মহাসড়কে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহহ হয়েছে। এছাড়া ২৩ জিম্মিকে নিরাপদে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সন্ত্রাসীরা যাত্রীদের অপহরণ, চাঁদাবাজি ও যানবাহন ছিনতাইয়ের উদ্দেশ্যে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অবস্থান নিয়েছিল।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক এবং ছয়টি ট্রাক, তিনটি বাস ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

এদিকে পাঞ্জগুর ও চাগাই জেলায় পৃথক অভিযানে আরো ১১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। খারানে সন্ত্রাসীদের হামলায় একটি যাত্রীবাহী গাড়ির ১০ শ্রমিক আহত হয়েছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার অভিযানে প্রদেশটিতে ৪৮ সন্ত্রাসী নিহত হয়।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

প্রকাশিত : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬