০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে মেঘনা ব্যাংক

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) কমিশনের ১০২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা ব্যাংক ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল, কুপন-বিয়ারিং ও ফ্লোটিং রেটের সাবঅর্ডিনেটেড বন্ডটি ইস্যু করবে। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও পেনশন ফান্ড এবং বীমা কোম্পানির কাছে বিক্রি করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএসইসি জানিয়েছে, বন্ডটি ইস্যুর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মেঘনা ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ম্যানেজারের দায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে মেঘনা ব্যাংক

প্রকাশিত : ০৬:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬