০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 80

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর আমরা মুক্ত বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে আজকে আমাদের শহিদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশের চেতনাতেই আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, জুলাই যুদ্ধ- সবকিছুই একুশের চেতনা থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সে কারণে এই একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে গণমাধ্যমকর্মীদের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকে যে চ্যালেঞ্জগুলো আমাদের সমান আসছে- অর্থনীতিকে সচল করা, রাজনীতিকে আরও সংহত করা- এসব কাজগুলোয় আমরা একুশের চেতনাকে ধারণ করে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে

প্রকাশিত : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬