০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মো জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে মুন্সীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।পরে তিনি আপিল বিভাগে আবেদন করা হয়।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

প্রকাশিত : ০১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬