০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে অনন্য অবদানের স্বীকৃতি পেলেন আশরাফুল আলম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 228

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত ‘প্রবাসীর সিটি – সিআইপি ওনার এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ট্রাভেল ও এভিয়েশনভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। দেশ-বিদেশে প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

‘গো উইথ আশরাফুল আলম’ প্ল্যাটফর্মের মাধ্যমে আশরাফুল আলম দীর্ঘদিন ধরে ভ্রমণ ও এভিয়েশনখাতকে জনপ্রিয় করে তুলেছেন। ফেসবুকে তার পেইজে তিনি তার অভিজ্ঞতাকে তুলে ধরেন। বিমান ভ্রমণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক এয়ারলাইন্স, ট্রানজিট, ইমিগ্রেশন প্রক্রিয়া, প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন এবং বৈশ্বিক ভ্রমণ বাস্তবতার গল্প তিনি সহজ ও বিশ্বাসযোগ্য ভাষায় তুলে ধরেছেন। তার কনটেন্টে একদিকে যেমন নতুন প্রজন্মের ভ্রমণপ্রেমীরা দিকনির্দেশনা পেয়েছেন, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের গল্প ও অবদানকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আশরাফুল আলমের কনটেন্ট শুধু ভ্রমণ বা এভিয়েশন তথ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা প্রবাসীদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও দেশের প্রতি দায়বদ্ধতাকে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের বাস্তব অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তার ভিডিও ও প্রতিবেদনের মাধ্যমে দেশে ও দেশের বাইরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা গ্লোবাল বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় আশরাফুল আলম বলেন, এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বের প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রতি সম্মান। তিনি জানান, ভবিষ্যতেও তিনি ট্রাভেল ও এভিয়েশনভিত্তিক কনটেন্টের মাধ্যমে প্রবাসীদের গল্প, সম্ভাবনা ও বাস্তবতা আরও গভীরভাবে তুলে ধরতে চান, যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও ইতিবাচকভাবে উপস্থাপন করা যায়।

প্রবাসীর সিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিআইপি ও বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্বদের উপস্থিতিতে আশরাফুল আলমের এই সম্মাননা প্রদান গ্লোবাল বাংলাদেশি কমিউনিটির অবদানকে নতুন করে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। আয়োজকদের মতে, প্রবাসীদের সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি এমন ব্যক্তিত্বদের অবদানকে সামনে আনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

জনপ্রিয় সংবাদ

গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে অনন্য অবদানের স্বীকৃতি পেলেন আশরাফুল আলম

প্রকাশিত : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫