০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় গণদাবি উপেক্ষা করা হয়েছে: গোলাম পরওয়ার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 77

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় গণদাবি উপেক্ষা করা হয়েছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫