১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। সেখানে যাচ্ছে আরো ২৬ ইউনিট।

শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে। আরো ১৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, “সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

প্রকাশিত : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫