০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষা সচিব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 209

শিক্ষকদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে “কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে” বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, নতুন স্কেল চালু হলে বাড়িভাড়া, মূল বেতনসহ অন্যান্য সুবিধা নিয়েও সুরাহা আসবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেহানা পারভীন বলেন,“শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও, আমরা রাতদিন এই বিষয়ে কাজ করে যাচ্ছি। আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছাতে চাই।”

তিনি আরও বলেন,“জাতীয় বেতন স্কেল খুব শিগগিরই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই।”

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিক্ষা সচিব জানান, শিক্ষকদের আন্দোলন, দাবিদাওয়া ও ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি পর্যালোচনা করছে।

“আমরা দাবি করছি না যে সবকিছু একদিনেই পাল্টে যাবে। কিন্তু আমরা কাজ করছি, এবং এর ইতিবাচক প্রভাব আসবেই — একটু সময় লাগবে।”

জনপ্রিয় সংবাদ

পে-স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষা সচিব

প্রকাশিত : ০৫:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫