প্রতিদিন রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোন না কোন কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া ভালো। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি–
সকাল সাড়ে ১০টায় নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আইজিপির কর্মসূচি-
বেলা পৌনে ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে সংবাদ সম্মেলন করবেন আইজিপি বাহারুল আলম।
অর্থ উপদেষ্টার কর্মসূচি-
বেলা ১১টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জামায়াতের কর্মসূচি-
দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক 





















