পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালক এ.টি.এম হায়াতুজ্জামান খান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ২৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন ব্যাংকটির পরিচালক।
অনলাইন ডেস্ক 

























