০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ দাবি এনসিপির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 98

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যর্থতার জন্য কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘এ হামলার সঙ্গে কূটনৈতিক মিশনের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিন দলের পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে এনসিপির দুজন হলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বিমানবন্দর থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আগ্রাসী আচরণের মুখে পড়েন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান নাহিদ ইসলাম। একইসঙ্গে অবিলম্বে নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ ও ‘ফ্যাসিবাদী জামানায় নিযুক্ত আওয়ামী দোসরদের’ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করারও দাবি জানান তিনি।

নাহিদ বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসব এবং তার থেকে আমরা জবাবদিহিতা চাইব। কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে দেশের বাইরে? আমরা বিভিন্ন সময়ে দেখছি, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে। ফ্যাসিবাদী জামানায় যারা যারা নিয়োগ পেয়েছিল, তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেল, কেন থেকে যাচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ দাবি এনসিপির

প্রকাশিত : ০৬:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫