শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা। গত ০৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৮৮ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৬ টাকা ২০ পয়সা বা ৪২.৫৪ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক 























