শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৬৪ পয়সা।
গত ৩১ জুন, ২০২৫ তারিখে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২১ টাকা ৯৫ পয়সা।
অনলাইন ডেস্ক 























